বাংলাদেশে তেলে দাম বাড়ালেও বিশ্ববাজারে কমলো ,বাংলাদেশে জ্বালানির দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে।

Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশে তেলে দাম বাড়ালেও বিশ্ববাজারে কমলো ,বাংলাদেশে জ্বালানির দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে।


 সরকার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের খুচরা মূল্য পুনর্নির্ধারণ করেছে এবং নতুন এই দর সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হচ্ছে।

 

রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে ​​বিক্রি হবে।

 

এর আগে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

 

এই পুনর্নির্ধারিত মূল্য ৩১ আগস্ট, ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত মূল্যকে প্রতিস্থাপন করবে।

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে যে, পুনর্নির্ধারিত এই মূল্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কার্যকর করা হচ্ছে এবং তা ২১ সেপ্টেম্বর থেকে বলবৎ হবে।

 

 

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। সৌদি আরব থেকে জাহাজ চলাচল পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদের কারণে তেলের দামে এই পতন হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৮১ সেন্ট বা ০.৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩.০৬ ডলারে নেমে আসে।


Post a Comment

0 Comments