Header Ads Widget

Responsive Advertisement

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভায়াবহ দাবানল

 


কানাডার এই প্রদেশটিতে বর্তমানে ১০০ বেশি দাবানল জ্বলছে। এর প্রায় অর্ধেকই এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রচণ্ড গরম, তীব্র বাতাস দীর্ঘস্থায়ী খরার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে

প্রায় ১২ হাজার মানুষের বসবাসের সামারল্যান্ড শহরের পুরো জনপদই খালি করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পাশের পিচল্যান্ড এর আশপাশের এলাকা থেকে প্রায় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুনে ঠিক কতটি বাড়ি পুড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া
যায়নি

প্রদেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কেলি গ্রিন বলেন, জরুরি অবস্থা জারির ফলে প্রাদেশিক সরকার অতিরিক্ত কিছু ক্ষমতা পেয়েছে। এর মধ্যে চলাচল সীমিত করা এবং আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা করার ক্ষমতাও রয়েছে

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় দাবানলের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। এসব দাবানলের কারণে বিভিন্ন সময়ে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে। দাবানলের ধোঁয়া কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাতেও ছড়িয়ে পড়েছে

 

খবর সুত্র:


Post a Comment

0 Comments