সৌদি আরবের একটি সি-১৩০ ‘হারকিউলিস’ বিমান তেহরানে অবতরণ করেছে। এই বিমানে ছিলেন তুরস্কের গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মক্কা চুক্তি’ (Mecca Pact)-এর প্রতিনিধিদলটি তেহরান সফর করছে। এটি ইরান-নেতৃত্বাধীন একটি উদ্যোগের অংশ, যার লক্ষ্য হলো—ইসরায়েলি সম্প্রসারণবাদ, লেবানন ও ফিলিস্তিনের অবনতিশীল পরিস্থিতি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিণতি নিয়ে কাজ করা।

0 Comments